ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২
amaderkhobor24.com

ইরানের এখনও ‘উল্লেখযোগ্য’ মিসাইল সক্ষমতা রয়েছে: ইসরায়েল

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৪:৫৬ পিএম

ইরানের এখনও ‘উল্লেখযোগ্য’ মিসাইল সক্ষমতা রয়েছে: ইসরায়েল

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরানের কয়েক ডজন ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করা হলেও দেশটির এখনও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ‘উল্লেখযোগ্য সক্ষমতা’ রয়েছে।

 

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন এক ব্রিফিংয়ে বলেন, ‘ইসরায়েলি ফ্রন্টের জন্য বড় ধরনের হুমকি তৈরি করছিল এমন কয়েক ডজন ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছি আমরা।’

 

তিনি আরও বলেন, ‘আমরা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় হামলা অব্যাহত রাখব এবং গুলিবর্ষণ কমানোর চেষ্টা করব। তবে ইরানের এখনও উল্লেখযোগ্য সক্ষমতা রয়েছে। পাশাপাশি মনে রাখতে হবে, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করাও অসম্ভব।’

Link copied!