মেটার স্মার্ট চশমায় গোপনে নারীর ভিডিও ধারণ, বাড়ছে উদ্বেগ ও আতঙ্ক
মেটার তৈরি ‘রে-ব্যান মেটা’ স্মার্ট চশমা ব্যবহার করে রাস্তায় অপরিচিত নারীদের অজান্তে গোপনে ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এতে জনসমক্ষে নারীদের ব্যক্তিগত গোপনীয়তা, সম্মতি ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ভারতে এমন একটি ঘটনার জেরে মেটার বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) যুক্তরাজ্যভিত্তিক সাংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানায়, ভারতের কলকাতার ৩৫ বছর বয়সী অধ্যাপক ইয়ামিনি গত জুনের এক সন্ধ্যায় বাড়ি ফেরার পথে এক অপরিচিত ব্যক্তির মুখোমুখি হন। রাত সোয়া ৮টার দিকে কিছুটা নির্জন এলাকায় লোকটি তাকে থামিয়ে বলে, দূর থেকে তাকে দেখে ‘কিউট’ মনে