ভালো লাগে
ভালো লাগে কবি: আলেয়া মান্নান ভালো লাগে এক চিলতে রোদরাশি শীতের সকালে মিষ্টি হাসি। ভালো লাগে শিশির-ভেজা কুয়াশা রূপময় যেন দূর্বা ঘাসের বাসা। ভালো লাগে ওই দিগন্তে চেয়ে দেখি, দূর-দূরান্তে উড়ে যাওয়া পাখি। ভালো লাগে দিঘিতে ফুটে থাকা সারি, অপূর্ব যেন পদ্ম ফুলের সিঁড়ি। ভালো লাগে ভিজতে ঝর্ণার ধারে, কষ্ট যত ভেসে যায় ওই নদীর তীরে। ভালো লাগে বসে থাকতে একলা মনে, নদীর স্রোত বয়ে যায় নিজ গুণে। ভালো লাগে দেখতে পূর্ণিমা রাত, ইচ্ছে হয় দেখিতে নতুন এক প্রভাত। ভালো লাগে চলতে সারাবেলা, আঁধারে হাঁটি যেন পথ-ভোলা। ভালো লাগে বিষণ্ণতা গভীর অনুভবে,