‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
২০০৫ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এবার দুই দল বিপরীত মেরুতে দাঁড়াল। গতকাল (শনিবার) ২০২৬ সাফের সেমিফাইনালে পাকিস্তান ১-০ গোলে জিতে ফাইনালে উঠেছে। একেবারে শেষ মুহূর্তে গিয়ে গোল হজম করে হারায় হৃদয় ভেঙেছে হামজা দেওয়ান চৌধুরীর। যদিও তিনি এককভাবে কাউকে দোষ দিতে চান না।খেলা শেষে জাতীয় স্টেডিয়ামের মিক্সড জোনে দাঁড়িয়ে হতাশা প্রকাশ করেছেন দেশের ফুটবলে নবজোয়ার আনা এই তারকা মিডফিল্ডার। কষ্ট বুকে চেপে হামজা বলেন, ‘এটা ভীষণ, ভীষণ হৃদয়বিদারক। শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও পুরো জাতির জন্যও এটা অনেক বড় কষ্টের। কিন্তু আল্লাহর