ষষ্ঠ শ্রেণির বাংলা বইয়ে নতুন অধ্যায় ‘তৃতীয় ভাষা’, যুক্ত হচ্ছে আরও ২ বই
বাংলা মাতৃভাষা এবং ইংরেজি দ্বিতীয় ভাষার গণ্ডি পেরিয়ে এবার তৃতীয় একটি বিদেশি ভাষা শেখার প্রস্তুতি শুরু হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থায়। এ লক্ষ্যে ষষ্ঠ শ্রেণির বাংলা বইয়ে যুক্ত হচ্ছে ‘তৃতীয় ভাষা’ নামে নতুন একটি অধ্যায়। একইসঙ্গে শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা ও বাস্তবমুখী শিক্ষায় আগ্রহী করে তুলতে পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ‘কারিগরি শিক্ষা’ ও ‘আনন্দময় শিক্ষা’ নামে আরও দুটি বই। তবে নতুন এই দুই বিষয়ের মূল্যায়নে প্রাপ্ত নম্বর মূল রেজাল্টে যুক্ত হবে না। শিক্ষার্থীদের জন্য বিষয় দুটিতে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক থাকবে।জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সংশ্লিষ্টরা বলছেন, তৃতীয় ভাষাকে কেবল একটি অতিরিক্ত শিক্ষাবিষয়