তুহিন হত্যা মামলা জামিন
আদালত থেকে বেরিয়ে আইভী বললেন, ‘জয় বাংলা’ দাবিয়ে রাখা যাবে না
গণঅভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রিকশাধালক তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জের সাবেক সিটি মেয়র ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সেলিনা হায়াৎ আইভীর পুনর্জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ উভয় পক্ষের শুনানি শেষে এই জামিন আদেশ দেন।মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে কড়া পুলিশি প্রহরায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে পৌঁছান সেলিনা হায়াৎ আইভী। পরে তাকে দ্রুত আদালতকক্ষে নেওয়া হয়। এ সময় আদালত প্রাঙ্গণে বিপুলসংখ্যক আইনজীবী, গণমাধ্যমকর্মী ও তার সমর্থকেরা উপস্থিত ছিলেন।শুনানিকালে আইভীর প্রধান আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন আদালতে জানান, মামলার তদন্ত