পাবনায় স্কুলের কম্পিউটার ল্যাব থেকে ১৭টি ল্যাপটপ চুরি
পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের শরৎগঞ্জ টিএ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকে ১৭টি ল্যাপটপ ও অ্যাডাপ্টার চুরির ঘটনা ঘটেছে।রোববার (১৩ সেপ্টেম্বর) এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন স্কুলটির প্রধান শিক্ষক প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন। এর আগে বৃহস্পতিবার রাত থেকে শনিবার রাতের মধ্যে কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।এই স্কুলের মাঠ সংলগ্ন শরৎগঞ্জ পুলিশ ফাঁড়ি অবস্থিত। এছাড়া স্কুলটি নৈশপ্রহরীও রয়েছে।স্কুলের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন জানান, বৃহস্পতিবার স্কুল ছুটির পর সবাই চলে যান। রোবাবর সকাল ১১টার দিকে আইসিটি শিক্ষক ল্যাব খুলে দেখেন কোন