আলুর খোসা আর নয় আবর্জনা, জানুন এর বহুমুখী ব্যবহার
প্রতিদিনের রান্নাঘরে আলু ছাড়া যেন চলেই না। ভর্তা, ভাজি, তরকারি কিংবা নাস্তা—সবখানেই এর উপস্থিতি চোখে পড়ে। কিন্তু আলু ব্যবহারের পর এর খোসাগুলো বেশিরভাগ সময়ই চলে যায় ময়লার ঝুড়িতে। অথচ অনেকেই জানেন না, এই ফেলে দেওয়া আলুর খোসা হতে পারে নানা কাজের উপকারী উপাদান।সামান্য সচেতনতা ও সৃজনশীলতার মাধ্যমে আলুর খোসা ব্যবহার করে কমানো যায় খাদ্য অপচয়, পাশাপাশি পাওয়া যায় কিছু বাড়তি সুবিধাও।মুচমুচে আলুর খোসার চিপসআলুর খোসা দিয়েই তৈরি করা যায় সুস্বাদু ও মুচমুচে চিপস। ভালোভাবে ধুয়ে খোসাগুলোতে সামান্য অলিভ অয়েল, লবণ, গোলমরিচ বা পছন্দের মসলা মাখিয়ে ওভেন বা এয়ার ফ্রায়ারে বেক