প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৩:২১ পিএম
ছবি : বাফুফে
নারী এশিয়ান কাপে ইতিহাস গড়ে আজ মঙ্গলবার (৩ মার্চ) মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল। শক্তিশালী চীনের বিপক্ষে ‘বি’ গ্রুপের এই লড়াই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
১৯৭৫ সালে যাত্রা শুরুর পর ২১তম এএফসি নারী এশিয়ান কাপে এবারই প্রথম অংশ নিচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। নিজেদের অভিষেক ম্যাচে তারা মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন চীনের।
অস্ট্রেলিয়ার ৩০ হাজার দর্শকধারণক্ষমতা সম্পন্ন সিডনির কমব্যাংক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ‘বি’ গ্রুপের এই লড়াই বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে। টেলিভিশনে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে জনপ্রিয় ক্রীড়া বিষয়ক চ্যানেল ‘টি স্পোর্টস’। অনলাইনেও দেখার সুযোগ থাকছে। অনলাইনে দেখাবে ট্যাপম্যাড।
ফিফা নারী বিশ্ব র্যাঙ্কিংয়ে বর্তমানে ১৭তম স্থানে থাকা চীন এই ম্যাচে স্পষ্টতই ফেভারিট। অন্যদিকে, ১১২তম স্থানে থাকা বাংলাদেশের জন্য কঠিন এক পরীক্ষা অপেক্ষা করছে।
এশিয়ান কাপে নয়বারের চ্যাম্পিয়ন চীন ১৯৯৯ বিশ্বকাপের ফাইনালেও খেলেছে। তাই ঐতিহ্য ও বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা;দুই দিক থেকেই এগিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
আপনার মতামত লিখুন :