ঢাকা শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
amaderkhobor24.com

আর যাওয়া হলো না শ্বশুরবাড়ি, ট্রাকের চাপায় যুবকের মৃত্যু

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৩:২২ পিএম

আর যাওয়া হলো না শ্বশুরবাড়ি, ট্রাকের চাপায় যুবকের মৃত্যু

শ্বশুরবাড়ি যাওয়ার পথে ফরহাদ সরদার (৩৫) নামে এক যুবকের প্রাণহানি ঘটেছে। এই দুর্ঘটনায় জড়িত ট্রাক চালককে আটক করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায়  পাটকেলঘাটা-কেশবপুর সড়কের তালা উপজেলার রাঢ়ীপাড়া নামক স্থানে মর্মান্তিত এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরহাদ সরদার সাতক্ষীরার সদর উপজেলার মধ্যকাটিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক সরদারের ছেলে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম লুৎফর কবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় পাটকেলঘাটা থেকে মোটরভ্যান যোগে  যশোর জেলার কেশবপুর এলাকার শ্বশুবাড়িতে যাচ্ছিলেন ফরহাদ। পথিমথ্যে পাটকেলঘাটা কেশবপুর সড়কের রাঢ়ীপাড়া এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ফরহাদ।  এতে ঘটনাস্থলে  মৃত্যু হয় তার।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম লুৎফর কবির জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক ট্রাকসহ চালক বিল্লাল গাজীর আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি ।

Link copied!