ঢাকা সোমবার, ২৫ মে, ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
amaderkhobor24.com

যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক উলটে নিহত ১৫

আমাদের খবর ২৪/ কেপি

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০৮:২৬ এএম

যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক উলটে নিহত ১৫

টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্বপ্রান্তে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। সোমবার (২৫ মে)) ভোর ৫টার দিকে যমুনা সেতুর পূর্বপ্রান্তের সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ শামসুল আলম সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান গণমাধ্যমকে জানান, ভোর ৪টার দিকে রডসহ যাত্রীবোঝাই করে একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উলটে যায় ট্রাকটি। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ১৫ জন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে বলে তিনি জানান।

Link copied!