ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
amaderkhobor24.com

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটির যাত্রা শুরু

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৬, ১০:০৬ পিএম

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটির যাত্রা শুরু

বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মো. আবদুল গাফফার সুমন।

কুমিল্লার মনোহরগঞ্জে লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মো. আবদুল গাফফার সুমন। সভায় স্বাগত বক্তব্য দেন কমিটির সদস্যসচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ।

এ সময় প্রধান শিক্ষক কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং ফুল দিয়ে তাঁদের বরণ করে নেন। পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান।

সভায় উপস্থিত ছিলেন কমিটির সহসভাপতি মাওলানা হেদায়েত উল্যাহ, বিদ্যোৎসাহী সদস্য খাদিজা আক্তার, অভিভাবক সদস্য মো. জসিম উদ্দিন, মো. শওকত আলী, মোছা. মারজাহান বেগম, ইউপি সদস্য রুহুল আমিন, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ মনিরুল ইসলামসহ অন্যরা।

সভা শেষে কমিটির সব সদস্যকে ধন্যবাদ জানান সভাপতি মো. আবদুল গাফফার সুমন। তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার ব্লাড ব্যাংক (লাকসাম-মনোহরগঞ্জ)-এর আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ কর্মসূচিতে অংশ নেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। এ সময় সংগঠনের সভাপতি নাজিম উদ্দিনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Link copied!