ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
amaderkhobor24.com

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ১৬ থেকে ২১ অক্টোবর খোলা থাকছে সাজেক

আমাদের খবর ২৪

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৬, ০৮:৫১ পিএম

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ১৬ থেকে ২১ অক্টোবর খোলা থাকছে সাজেক

রাঙ্গামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রে ভ্রমণের ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ফলে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের জন্য উন্মুক্ত থাকছে সাজেক। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে রাঙ্গামাটি জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসক নাজমা আশরাফী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১১ অক্টোবর সন্ধ্যায় জারি করা এক বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। একই সঙ্গে সেখানে অবস্থানরত পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সাজেক পর্যটন সড়কে অবরোধ আহ্বানকারী দুটি সংগঠন আগামী ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিতের ঘোষণা দেয়। এরপর পর্যটনকেন্দ্র বন্ধ রাখার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে জেলা প্রশাসন।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরে সাজেকের পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও কর্মীদের মধ্যে স্বস্তি ফিরেছে। পর্যটনকেন্দ্রটি আবারও উন্মুক্ত হওয়ায় পর্যটকদের আনাগোনা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Link copied!