ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
amaderkhobor24.com

নাটোরে রাস্তায় আগুন দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ককটেল বিস্ফোরণ

আমাদের খবর ২৪

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ০৯:২২ এএম

নাটোরে রাস্তায় আগুন দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ককটেল বিস্ফোরণ

নাটোরের নলডাঙ্গা উপজেলায় পাকা রাস্তার ওপর আগুন জ্বালিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে পিস্তল সদৃশ ও ককটেল সদৃশ বিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে উপজেলার ১ নম্বর ব্রহ্মপুর ইউনিয়নের শাঁখারীপাড়া এলাকার পাকা রাস্তার ওপর এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শাঁখারীপাড়া এলাকার পাকা রাস্তার ওপর হঠাৎ কে বা কারা আগুন ধরিয়ে দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। প্রথমে স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা দ্রুত নলডাঙ্গা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এবিষয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম বলেন, আমরা নলডাঙ্গা থানার মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি শাঁখারীপাড়া নামক এলাকায় রাস্তায় আগুন, একটি পিস্তল সদৃশ বস্তু ও ককটেল বিস্ফোরণ হয়েছে। এই ঘটনায় যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

তিনি আরও বলেন, পিস্তল সদৃশ বস্তুটি অনেকটা দেখতে পিস্তলের মতো। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে বলা যাবে সেটি আসল নাকি নকল। 

Link copied!