মে মাসের জন্য ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
ফলে গ্রাহকদের আগের মতোই ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডার কিনতে গুনতে হবে ১ হাজার ৯৪০ টাকা।
রোববার (৩ মে) কমিশন এ নতুন মূল্য ঘোষণা করে, যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
অন্যদিকে, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম সামান্য বাড়ানো হয়েছে। এপ্রিল মাসের তুলনায় প্রতি লিটারে ২ পয়সা বাড়িয়ে মে মাসের জন্য নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৮৯ টাকা ৫২ পয়সা।