ঢাকা বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩
amaderkhobor24.com

ডলারের বিপরীতে ইউয়ানের মান কমেছে

আমাদের খবর ২৪

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ১১:৫৮ পিএম

ডলারের বিপরীতে ইউয়ানের মান কমেছে

মার্কিন ডলারের বিপরীতে চীনের মুদ্রা রেনমিনবি বা ইউয়ানের মান কমেছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।

বুধবার (২২ এপ্রিল) চীনের ফরেক্স ট্রেড সিস্টেমের তথ্য অনুযায়ী, ডলারের বিপরীতে ইউয়ানের কেন্দ্রীয় সমমানের হার ৪১ পিপস কমে ৬.৮৬৩৫-এ দাঁড়িয়েছে।

চীনের স্পট বৈদেশিক মুদ্রা বাজারে প্রতিদিন ট্রেডিংয়ের সময় কেন্দ্রীয় সমমানের হার থেকে সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত বাড়া বা কমার অনুমতি রয়েছে।

প্রতিদিন ব্যবসা শুরুর আগে আন্তঃব্যাংক বাজার খোলার পূর্বে মার্কেট মেকারদের দেওয়া মূল্যের ওজনযুক্ত গড়ের ভিত্তিতে ডলারের বিপরীতে ইউয়ানের কেন্দ্রীয় সমমান নির্ধারণ করা হয়।

Link copied!