ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
amaderkhobor24.com

ফিলিপাইন জুড়ে ভূমিকম্পের তাণ্ডবলীলা, নিহত ৩

আমাদের খবর ২৪

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ১১:৪২ এএম

ফিলিপাইন জুড়ে ভূমিকম্পের তাণ্ডবলীলা, নিহত ৩

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

সোমবার (৮ জুনের) এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ৩ জন নিহত এবং আরও ৫ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। ভূমিকম্পের তীব্রতার কারণে ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও জাপানসহ এই অঞ্চলের কয়েকটি দেশ ইতিমধ্যেই সুনামি সতর্কতা জারি করেছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, শক্তিশালী এই কম্পনের ফলে বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে এবং প্রাথমিক হিসেবে অন্তত ৩৭টি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে পড়া কাঠামোর নিচে আর কোনো মানুষ আটকে আছে কি না, তা খুঁজে বের করতে উদ্ধারকারী দল কাজ চালিয়ে যাচ্ছে। ফিলিপাইন প্রশাসন উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার কড়া নির্দেশ দিয়েছে।

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলক্যানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, মূল ভূমিকম্পটি আঘাত হানার পর থেকে স্থানীয় সময় সকাল ১১টা পর্যন্ত ওই অঞ্চলে ১৩৮টি আফটারশক বা অনুকম্পন রেকর্ড করা হয়েছে। এসব অনুকম্পনের মাত্রা ১ দশমিক ৩ থেকে শুরু করে সর্বোচ্চ ৬ দশমিক ৭ পর্যন্ত ছিল, যার কারণে ওই এলাকায় উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

 

Link copied!