ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
amaderkhobor24.com

যুদ্ধ ও কূটনীতিতে ইরান জয়ী হয়েছে: আরাগচি

আমাদের খবর ২৪

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৬, ০৫:৩৪ পিএম

যুদ্ধ ও কূটনীতিতে ইরান জয়ী হয়েছে: আরাগচি

ইরান ‍‍`যুদ্ধ এবং কূটনীতি উভয়ক্ষেত্রেই বিজয়ী হয়েছে‍‍` বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি উল্লেখ করেন, যারা শুরুতে তেহরানের ‍‍`শর্তহীন আত্মসমর্পণ‍‍` চেয়েছিল, তারা পরবর্তীতে আলোচনার জন্য অনুনয় করেছে।

এক অনুষ্ঠানে বক্তৃতাকালে আরাগচি জানান, বিশ্বের বৃহত্তম সামরিক শক্তি ও পশ্চিমা বিশ্বসহ একাধিক দেশের সমর্থনপুষ্ট বাহিনীর বিরুদ্ধে ইরান বহু দিন ধরে প্রতিরোধ গড়ে তুলেছিল।

তিনি বলেন, ‘যারা শর্তহীন আত্মসমর্পণ দাবি করেছিল, যুদ্ধ শুরুর কিছুদিন পরেই তারা আলোচনার জন্য কাকুতি-মিনতি শুরু করে।’

আরাগচি দাবি করেন, তেহরান শুরুতে যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছিল এবং লড়াই চালিয়ে গিয়েছিল, যতক্ষণ না প্রতিপক্ষ ইরানের শর্তে যুদ্ধবিরতি ও আলোচনায় রাজি হয়। শক্তির মাধ্যমে যুদ্ধ ও কূটনৈতিক আলোচনা পরিচালনা করায় বিশ্বের বহু পররাষ্ট্রমন্ত্রী ইরানকে অভিনন্দন জানিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইরানকে উদ্দেশ্য করে ‘সাদা পতাকা তোলার’ এবং আত্মসমর্পণ করার আহ্বান জানানোর পর আব্বাস আরাগচির এই বক্তব্যটি সামনে এলো।

Link copied!