সেদিন হয়েছে বাসি
রাজারা যেদিন সাদা আছিল, প্রজা ছিল বঙ্গবাসী।
অবৈধ রাজার নব কৌশল খোঁজে আইনের ফের
জনমানুষেরে প্রজা বানানোর নিয়ম করেছে ঢের।
তুমি কীট নরকের
আইনের প্যাচে চাও কি ঠকাতে দেশের মানুষের?
দেশের দশের ভাল মন্দে আইন রচিত হয়
জ্ঞানী-গুণীরা একসাথে করে সংবিধান তারে কয়।
যুগের শিক্ষা এই
কাটা-ছেঁড়া সেথা হয়নি কখনো তার উপমা নেই।
মানুষের জন্য আইন রচনা মানুষেতে মুসাবিদা
আইনের জন্য মানুষ, একথা কহিছে কোন গাধা?
মিথ্যার বেসাতি করে
পরিণামে কেউ জেতেনি কখনো বুঝেছে সবাই পরে।
তোমার মুখোশ যাবে খুলে, সহসা বের হবে চেহারা
পালাবে কোথায়? কে দেবে তোমাকে দিনরাত পাহারা।
বিদ্রোহী মোরা নই
বিজাতি শাসন করেছি বিদায়, ভাই ভাই এক হই।
দ্রোহের আগুন করে প্রশমিত দেশের স্বার্থ জ্ঞানে
হও আগুয়ান মিটিয়ে বিবাদ দেশ মাতারই টানে।
লেখক:
সাবেক উপজেলা চেয়ারম্যান
কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ
ব্যবস্থাপনা পরিচালক
সরকার গ্রুপ