প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৫:১৪ পিএম
ওআইসির সদস্য ও মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ আগ্রাসী শক্তির সরাসরি নিন্দা ও প্রতিবাদ জানাবে—এমন প্রত্যাশার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি।
বুধবার (৪ মার্চ) দুপুরে গুলশানে অবস্থিত ইরান দূতাবাস ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আমেরিকার নাম উল্লেখ না করে ঢাকার সাম্প্রতিক বিবৃতি প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, ‘এখন পর্যন্ত ৮০০ মানুষ শাহাদাত বরণ করেছে। সর্বোচ্চ নেতা খামেনি শেষ পর্যন্ত মানুষের পাশে ছিলেন, তিনি পালিয়ে যাননি। ইরান দীর্ঘমেয়াদে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। তবে চীনের সঙ্গে কোনো প্রতিরক্ষা চুক্তি না থাকায় তারা সরাসরি পাশে দাঁড়াতে পারছে না।’
তিনি জানান, ইরানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
রাষ্ট্রদূত আরও বলেন, ‘ইরান সর্বশক্তি দিয়ে এই যুদ্ধ চালিয়ে যাবে যতক্ষণ না আমেরিকা শান্তির পথে আসে।’
প্রতিবেশী দেশগুলোতে অবস্থানরত আমেরিকান নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করার হুঁশিয়ারিও দেন তিনি।
আপনার মতামত লিখুন :