ঢাকা শনিবার, ০২ মে, ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
amaderkhobor24.com

থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমাদের খবর ২৪

প্রকাশিত: মে ২, ২০২৬, ০২:১০ পিএম

থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানী ঢাকাসহ দেশের প্রতিটি থানাকে দালালমুক্ত করার কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সাধারণ মানুষ যেন থানায় এসে কোনো হয়রানির শিকার না হয় এবং দালালদের দৌরাত্ম্য পুরোপুরি বন্ধ করা হয়।

শনিবার (২ মে) দুপুরে ডিএমপির রমনা মডেল থানা পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তিনি এই নির্দেশনা দেন।

পরিদর্শনকালে মন্ত্রী থানার ডিউটি অফিসার ও ওসির কক্ষসহ হাজতখানা এবং পুরো থানার পরিবেশ ঘুরে দেখেন। এসময় তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে সরাসরি কথা বলেন, তাদের কাজের খোঁজখবর নেন এবং সমস্যার কথাগুলো শোনেন।

পুলিশের পেশাদারিত্বের ওপর জোর দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সাধারণ মানুষকে সেবা দিতে হবে। থানায় আসা কোনো সেবাগ্রহীতা যেন নিরাশ হয়ে ফিরে না যায়, সেটি নিশ্চিত করতে হবে।”

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে তিনি হুঁশিয়ারি দেন যে, পুলিশ সদস্যদের মধ্যে কারো বিরুদ্ধে যদি দায়িত্ব অবহেলা কিংবা দুর্নীতির প্রমাণ পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।

Link copied!