ঢাকা রবিবার, ২৪ মে, ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
amaderkhobor24.com

আজকের মধ্যে বিদ্যুৎ বিল না দিলেই জরিমানা

আমাদের খবর ২৪

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ১০:০২ এএম

আজকের মধ্যে বিদ্যুৎ বিল না দিলেই জরিমানা

আসন্ন ঈদুল আজহার ছুটির আগে নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকদের প্রতি আজ শনিবারের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধের আহ্বান জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।

 

শুক্রবার (২২ মে) গণমাধ্যমের কাছে পাঠানো বার্তায় তথ্যটি নিশ্চিত করা জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শনিবার (২৩ মে) সরকারি নির্দেশনা অনুযায়ী সব সরকারি অফিস ও ব্যাংক খোলা থাকবে। তাই আপনারা অফিসে বা ব্যাংকে বিদ্যুৎ বিল দিতে পারবেন।

এ ক্ষেত্রে বিদ্যুৎ বিল পরিশোধের শেষ সময় ২৩ মে হলে জরিমানা ছাড়া বিল পরিশোধ করতে চাইলে অবশ্যই শনিবারের মধ্যে বিল দিতে হবে। 

 

অন্যথায় বিলের সঙ্গে এলপিসি জরিমানা যুক্ত হবে বলেও জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।

Link copied!