ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
amaderkhobor24.com
সন্তানদের অবহেলায় মায়ের মৃত্যু

পিতা-মাতার ভরণপোষণ আইনানুযায়ী যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আমাদের খবর ২৪

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৫:১৭ পিএম

পিতা-মাতার ভরণপোষণ আইনানুযায়ী যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে নূর জাহান বেগম নামে এক বৃদ্ধা মায়ের মৃত্যুতে তার সন্তানদের অবহেলার অভিযোগ উঠেছে। এই বৃদ্ধা মায়ের এক সন্তান যুগ্ম সচিব হিসেবে কর্মরত। এ ঘটনায় ‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ অনুযায়ী ওই কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

বুধবার (৩ জুন) গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে এ তথ্য জানান তিনি।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, ‘পিতা-মাতার ভরণপোষণ আইন আছে, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে ওই কর্মকর্তার (যুগ্ম সচিব) বক্তব্য গ্রহণসহ প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে। ইতোমধ্যে প্রক্রিয়া শুরু করা হয়েছে। খোঁজখবর নেওয়া হচ্ছে।’

উল্লেখ্য, নূর জাহান বেগম নামের এই নারীর এক ছেলে যুগ্ম সচিব, এক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং এক মেয়ে স্থানীয় একটি স্কুলে শিক্ষকতা করেন। বিষয়টি গণমাধ্যমে আসার পর এই নারীর যে ছেলে যুগ্ম সচিব, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Link copied!