আমাদের খবর ২৪
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ১০:১০ এএম
শনিবার (৪ এপ্রিল) বেলা একটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের কদমতলী ডিপজল গলি সড়ক এলাকার কারখানাটিতে আগুন লাগে। দেড় ঘণ্টা চেষ্টার পর বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আর বিকেল পৌনে পাঁচটার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আসার পর ছয়জনের দগ্ধ মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।