ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
amaderkhobor24.com

চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের সমাবেশ, যোগ দিচ্ছেন নেতাকর্মীরা

আমাদের খবর ২৪

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৩:১৮ পিএম

চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের সমাবেশ, যোগ দিচ্ছেন নেতাকর্মীরা

চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিতব্য সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা।

শনিবার (১৩ জুন) দুপুর ২টা থেকে নগরের বিভিন্ন সড়কে দলীয় ব্যানার, ফেস্টুন ও স্লোগান নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলের দিকে আসতে শুরু করেন। সমাবেশে অংশ নিতে নগর ও জেলার বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নির্ধারিত স্থানে উপস্থিত হন তারা।

দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জনগণের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরতেই এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। পাশাপাশি পরবর্তী কর্মসূচিও ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। 

এদিকে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Link copied!