প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ চার নেতা।
সোমবার দুপুর ১টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক শুরু হয়ে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, “এনসিপির একটি প্রতিনিধি দল মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন।”
এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন—দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
এদিন নাহিদ ইসলাম ও আখতার হোসেনকে একটি পাজেরো জিপে করে সচিবালয়ে আসতে দেখা গেছে।
দেশের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘিরে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকারপ্রধানের সঙ্গে এ বৈঠক হচ্ছে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে রোববার সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন।