ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com

ডিভাইসে গতি ফিরবে যা করলে

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০২:১৫ পিএম

ডিভাইসে গতি ফিরবে যা করলে

স্মার্ট ডিভাইসকে দ্রুতগতির করতে বেশ কিছু কাজ করেন অনেকে। কিন্তু প্রতিদিন সময় করে অন্তত একবার ডিভাইস রিস্টার্ট করলে ভালো গতি পাওয়া যায়। এই চর্চা অনেকে করেন না মাসে একবারও।
রিস্টার্ট করার সুবিধা রিস্টার্ট করার ফলে ব্যাটারির সক্ষমতা বেড়ে যায় অনেকাংশে। ডিভাইস আবার দ্রুতগতিতে কাজ করতে শুরু করে। স্মার্টফোন এমন একটি ডিভাইস, যা দিন-রাত ২৪ ঘণ্টা সচল থাকে। ফলে র‌্যাম সব সময় কর্মব্যস্ত থাকে। এতে ডিভাইস অনেক সময় গতি হারিয়ে ফেলে। আজকাল এত বেশি অযাচিত অ্যাপের চাপ তৈরি হয়, যার কারণে ডিভাইসে ধীরগতি আসে। এর ফলে রিস্টার্ট করলে ডিভাইসে তৈরি চাপ অনেকটা হালকা হয়ে যায়। আর মাঝেমধ্যে ডিভাইস কিছুটা সময়ের জন্য বন্ধ রাখতে হবে। এতে পুরো অপারেটিং সিস্টেম রিবুট হবে। র‌্যামের সক্ষমতার বাইরে বাড়তি অ্যাপ ইনস্টল করলে র‌্যাম ও অপারেটিং 
সিস্টেম ডিভাইসকে ধীরগতির করে। ডিভাইসে র‌্যামের সক্ষমতা বুঝে প্রয়োজন নেই এমন অ্যাপ একেবারে মুছে ফেলতে হবে।
নিয়মিত সিস্টেম আপডেট না করার কারণে ফোনে ধীরগতি আসতে পারে। ডিভাইসের সেটিংস থেকে অ্যাবাউট ফোনে গিয়ে আপডেট অপশন পাওয়া যায়। অনেক ডিভাইসে আবার সিস্টেম অংশে এই অপশন পাওয়া যায়। নিয়মিত বা পারলে প্রতিদিন ডিভাইসে ইনস্টল থাকা প্রতিটি অ্যাপ থেকে ক্লিয়ার ক্যাশ ডেটা র‌্যামকে হালকা রাখে।

Link copied!