ঢাকা বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১২ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com

রিয়াল মাদ্রিদের সাফল্য এবার ব্রাজিলের জার্সিতেও দেখাতে চান ভিনিসিয়ুস

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৩:৩১ পিএম

রিয়াল মাদ্রিদের সাফল্য এবার ব্রাজিলের জার্সিতেও দেখাতে চান ভিনিসিয়ুস

​রিয়াল মাদ্রিদের নিয়মিত ঝলক দেখালেও ব্রাজিলের জার্সিতে এখনো বড় কোনো সাফল্য পাননি ভিনিসিয়ুস জুনিয়র। তবে আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে তিনি এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী।

 

বুধবার সংবাদ সম্মেলনে ভিনি জানিয়েছেন, রিয়ালের মতো জাতীয় দলের হয়েও সাফল্যের পুনরাবৃত্তি করতে তিনি মরিয়া।​২৫ বছর বয়সী এই তারকার জন্য বর্তমান মৌসুমটি ছিল উত্থান-পতনের। ২০২৫-২৬ মৌসুমের শুরুতে টানা ১৬ ম্যাচে গোল না পাওয়ায় রিয়াল সমর্থকদের দুয়োধ্বনিও শুনতে হয়েছিল তাকে। তবে সেই দুঃসময় কাটিয়ে এখন দারুণ ছন্দে আছেন এই তারকা। এই মৌসুমে রিয়ালের হয়ে ৪৩ ম্যাচে ১৭টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৩টি গোল।

​রিয়ালের হয়ে এরই মধ্যে তিনটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও ব্রাজিলের হয়ে ৪৫ ম্যাচে গোল করেছেন মাত্র ৮টি। তাই এবার নিজের দ্বিতীয় বিশ্বকাপে আন্তর্জাতিক শিরোপা খরা কাটাতে চান ভিনি, ‍‍`আমি এখন অনেক স্বস্তিতে ও হাসিখুশি আছি। আমি রিয়ালের হয়ে যা করি, তার সবটুকু যেন দেশের হয়েও করতে পারি—সেটাই আমার বড় লক্ষ্য। আমি আমাদের দেশের জন্য গৌরব আর আনন্দ বয়ে আনতে চাই।‍‍`

 

​২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেওয়ার পর ব্রাজিল এখন নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছে। বৃহস্পতিবার ফ্রান্সের সঙ্গে প্রীতি ম্যাচের আগে ভিনিসিয়ুস জানান, বাইরের কোনো সমালোচনা নিয়ে তিনি ভাবছেন না। নিজের সামর্থ্য ও কঠোর পরিশ্রমের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে।

Link copied!