ঢাকা সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com

তালাক ছাড়াই বিয়ের অভিযোগ, ৭ বছরের কারাদণ্ড হতে পারে নাসির-তামিমা দম্পতির

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৬:৪২ পিএম

তালাক ছাড়াই বিয়ের অভিযোগ, ৭ বছরের কারাদণ্ড হতে পারে নাসির-তামিমা দম্পতির

তালাক না দিয়ে বিয়ে করার অভিযোগ অস্বীকার করে আদালতে সাফাই সাক্ষ্য দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মি।

সোমবার (৩০ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির হয়ে তিনি নিজেদের নির্দোষ দাবি করেন এবং ন্যায়বিচারের আবেদন জানান।

মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির হোসেন ও তামিমা সুলতানার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে অভিযোগ ওঠে, তামিমা তার আগের স্বামীকে তালাক না দিয়েই এই বিয়ে করেন।

এ ঘটনায় তামিমার আগের স্বামী রাকিব ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পরে একই বছরের ৩০ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। এর পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

মামলায় অভিযোগ প্রমাণিত হলে নাসির হোসেন ও তামিমা সুলতানার ৫ থেকে ৭ বছরের কারাদণ্ড হতে পারে।

Link copied!