ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
amaderkhobor24.com

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল হোসেন

আমাদের খবর ২৪

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৯:৫২ পিএম

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল হোসেন

বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ পেসার রুবেল হোসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। সর্বশেষ ২০২১ সালের এপ্রিলে দেশের জার্সিতে মাঠে নামার পর দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন তিনি।

বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রুবেল লিখেছেন, জাতীয় দলের হয়ে খেলাটা তার জন্য সবসময়ই আবেগের জায়গা ছিল। তবে সময়ের পরিক্রমায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তিনি জানান, বাংলাদেশের হয়ে তিনি ২৭টি টেস্ট, ১০৪টি ওয়ানডে এবং ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। অবসর নিলেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এই পেসার।

দীর্ঘ ক্যারিয়ারে পরিবার, বন্ধু, গণমাধ্যমকর্মী এবং ভক্তদের কাছ থেকে পাওয়া সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রুবেল। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সবাই তাকে এভাবেই পাশে রাখবেন।

বাংলাদেশের হয়ে ২৭ টেস্ট খেলেছেন রুবেল। ৪৪ ইনিংসে বোলিং করে তিনি শিকার করেছেন ৩৬ উইকেট। ক্যারিয়ার সেরা বোলিং ফিগার ইনিংসে ১৬৬ রানে ৫ উইকেট, আর ম্যাচে ২১০ রানে ৫ উইকেট। টেস্টে ফাইফার পেয়েছেন একবার। তার বোলিং গড় প্রায় ৭৭ এবং স্ট্রাইকরেট ১১৭।

টেস্টের চেয়ে রঙিন পোশাকে রুবেলের পারফরম্যান্স ভালো ছিল। ১০৪ ওয়ানডে খেলে ১০২ ইনিংসে বোলিং করে ১২৯ উইকেট পেয়েছেন তিনি। তার বোলিং গড় প্রায় ৩৪, ইকোনোমি ৫.৬৭ এবং স্ট্রাইকরেট ৩৬.২। এই সংস্করণে তার ক্যারিয়ার সেরা বোলিং ২৬ রানে ৬ উইকেট।

টি-টোয়েন্টিতে ২৮ ম্যাচ খেলে নামের পাশে যোগ করেছেন ২৮ উইকেট। যেখানে ওভার প্রতি তিনি রান খরচ করেছেন ৯.৪৫। তার সেরা বোলিং ফিগার ৩১ রানে ৩ উইকেট।

Link copied!