ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
amaderkhobor24.com

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি, ‘অশুভ সংকেত’ বললেন ওমর সানী

আমাদের খবর ২৪

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৬, ০৪:১৩ পিএম

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি, ‘অশুভ সংকেত’ বললেন ওমর সানী

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি চালানোর ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানি।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার এলাকার বিশাল সেন্টারের সামনে এই হামলার ঘটনা ঘটে।  

এ ঘটনার পর স্যোশাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে সেই বিক্ষত গাড়ি ও আসিফ আকবরের ছবি যুক্ত করে স্ট্যাটাস দেন চিত্রনায়ক ওমর সানি।

তিনি তার পোস্টে লিখেছেন, ‘গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশুভ সংকেত। এটা হওয়া উচিত না, আসিফ তোমার দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ ভালো রাখুন তোমাকে।’

এর আগে হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, গুলির ওই ঘটনার সময় গাড়িতে আসিফ আকবর উপস্থিত ছিলেন না, ফলে তিনি অক্ষত আছেন। এই হামলার নেপথ্যে কোনো ব্যক্তিগত বা পেশাগত বিরোধ রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ এখনো কোনো তথ্য পায়নি।

এ ঘটনা রীতিমতো আতঙ্ক তৈরি করেছে শোবিজ অঙ্গনে; উদ্বেগে রয়েছেন তার ভক্তরাও। এমন সময়েই ওমর সানির পোস্ট। ভক্তরা আসিফ আকবরের জন্য প্রার্থনা করছেন।

Link copied!