বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রাজশাহীতে, ২৪ জেলায় তাপপ্রবাহ
চলতি বছরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আজ বুধবার উত্তরের জেলা রাজশাহীতে। আজ রাজশাহী, খুলনা বিভাগসহ দেশের ২৪ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে বিকেল সোয়া পাঁচটার দিকে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সূত্র। আগামীকালও তাপপ্রবাহ থাকতে পারে বলে অধিদপ্তর সূত্র জানাচ্ছে।