মাত্র এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ডুবেছে চট্টগ্রাম
মাত্র এক ঘণ্টার বৃষ্টিতে আবারও পানির নিচে তলিয়ে গেল চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা। কোথাও হাঁটু, কোথাও কোমরসমান পানি জমে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী।শনিবার (২ মে) বিকেল চারটার দিকে শুরু হওয়া ঝুম বৃষ্টিতে নগরীর কাতালগঞ্জ, প্রবর্তক মোড়, রহমতগঞ্জ ও আগ্রাবাদসহ নিচু এলাকাগুলো জলাবদ্ধতায় ডুবে যায়। রাস্তায় পানি জমে যানবাহন চলাচল ব্যাহত হয়, ভোগান্তিতে পড়েন পথচারীরা। অনেকে কাকভেজা হয়ে পড়েন, আবার গণপরিবহনে গুনতে হয়েছে বাড়তি ভাড়াও।বৃষ্টির আগে দুপুরের পর থেকেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। হঠাৎ করে নেমে আসে অন্ধকারাচ্ছন্ন আবহ। এরপর টানা প্রায় এক ঘণ্টার ভারী বর্ষণে নগরজুড়ে তৈরি হয় জলাবদ্ধতা।নগরীর প্রবর্তক