ঢাকা বুধবার, ০১ এপ্রিল, ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com

১৩ ফুট লম্বা অজগর লাউয়াছড়া বনে অবমুক্ত

আমাদের খবর ২৪

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ১২:১৪ পিএম

১৩ ফুট লম্বা অজগর লাউয়াছড়া বনে অবমুক্ত

মৌলভীবাজারের কসলগঞ্জের লঙ্গুরপার হীট বাংলাদেশ এলাকা থেকে প্রায় ১৩  ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধারের পর লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১১টায়  মিজান মিয়ার বাড়ি থেকে বন বিভাগ এবং ক্রিয়েটিভ  কনজারভেশন অ্যালায়েন্স টিমের সদস্যরা সাপ উদ্ধার করেন। পরে রাতেই  লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়।

ক্রিয়েটিভ  কনজারভেশন অ্যালায়েন্স টিমের সদস্য চঞ্চল গোয়ালা বলেন, মঙ্গলবার রাত ১১ টায় লঙ্গুরপার এলাকার হীড বাংলাদেশ সংলগ্ন মিজান মিয়ার বাড়িতে অজগর সাপটি দেখতে পেয়ে স্থানীয়রা যোগাযোগ করেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা প্রায় ১৩  ফুট লম্বা ও সাড়ে ৪০ কেজি ওজনের অজগরটি উদ্ধার করেন। পরে বন বিভাগের সহযোগিতায় সাপটি লাউয়াছড়া বনে সংলগ্ন পাহাড়ে অবমুক্ত করা হয়।

শ্রীমঙ্গল রেঞ্জের কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, ‘রাতে সাপটি উদ্ধার করা হয়। সাপটি সম্পূর্ণ সুস্থ অবস্থায় ছিল এবং সেটি নিরাপদে লাউয়াছড়ায় প্রাকৃতিক বনে ছেড়ে দেওয়া হয়েছে।

Link copied!