তেজগাঁও কলেজ মসজিদে অভিযান, জঙ্গি সন্দেহে আটক ২৩
রাজধানীর শেরেবাংলা নগরের ইন্দিরা রোডে অবস্থিত তেজগাঁও কলেজ জামে মসজিদে অভিযান চালিয়ে জঙ্গি কার্যক্রমে সংশ্লিষ্টতার সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মসজিদের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ অভিযান পরিচালিত হয়।পুলিশের এক বিশেষ বার্তায় বলা হয়, শিহাব উদ্দিন নামে এক ব্যক্তির নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একটি দল মসজিদের দ্বিতীয় তলায় সমবেত হয়েছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে বিশেষ অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করা হয়।অভিযানের সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৩০ থেকে ৪০ জন সদস্য