দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।
স্থানীয় বাজারে তেজাবি বা পাকা স্বর্ণের দাম কমে যাওয়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ক করা স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি গ্রাম ২০ হাজার ১৩৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম ১৯ হাজার ২২০ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম ১৬ হাজার ৪৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণালংকারের দাম প্রতি গ্রাম নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৪১৫ টাকা।
বাজুস জানিয়েছে, স্বর্ণের পাশাপাশি রুপার দামও নির্ধারণ করা হয়েছে। নতুন দামে ২২ ক্যারেট রুপার মূল্য প্রতি গ্রাম ৪৬০ টাকা, ২১ ক্যারেট ৪৪০ টাকা এবং ১৮ ক্যারেট রুপা ৩৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি গ্রাম ৪২৮ টাকা।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। এছাড়া ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।
আপনার মতামত লিখুন :