ঢাকা শুক্রবার, ০৮ মে, ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩
amaderkhobor24.com

২০২৮ সালের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজ চলছে: শিক্ষামন্ত্রী

আমাদের খবর ২৪

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৫:০৮ পিএম

২০২৮ সালের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজ চলছে: শিক্ষামন্ত্রী

নতুন বই ছাপানোর কাজ সময়মতো ও সুন্দরভাবে করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ২০২৮ সালের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজ চলছে বলেও জানান তিনি।

শুক্রবার (৮ মে) দুপুরে বাংলা একাডেমিতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বইয়ের কাগজের নিম্নমান কিংবা মুদ্রণের হেরফের শিক্ষার্থীদের অনাগ্রহী করে। নোট-গাইড বই থেকে শিক্ষকদের প্রশ্নপত্র তৈরি করার যে অনুশীলন, তা বন্ধ করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বলেন, আগামী বছর থেকে বইমেলা আয়োজনে সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমির পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতিকে যুক্ত করা হবে।

সভায় প্রকাশনা খাতকে শিল্প হিসেবে ঘোষণা করার আহ্বান জানান প্রকাশকরা। নীতি সহায়তা ও স্বল্প সুদে ঋণ সহয়তা দেয়ারও দাবি তোলেন তারা।

Link copied!