ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলীর সন্তান শেহজাদ খান বীরের জন্মদিন আজ। তবে এবারের জন্মদিনটি বীরের জন্য একটু বেশিই উৎসবমুখর। কারণ, কাকতালীয়ভাবে তার জন্মদিনটি পড়েছে পবিত্র ঈদুল ফিতরের দিনে।
ছেলের এই বিশেষ দিনটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বীরকে শুভেচ্ছা জানাতে ভুলেননি মেগাস্টার শাকিব খান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলের সঙ্গে একটি দারুণ মুহূর্তের ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।
বীরের প্রতি ভালোবাসা প্রকাশ করে শাকিব খান লিখেছেন, ‘আমার ছোট রাজপুত্রকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ তোমার মঙ্গল করুন এবং তোমাকে সবসময় সুখী রাখুন। ঈদ মোবারক।’
শাকিবের এই পোস্টের নিচে মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা বীরকে জন্মদিনের শুভেচ্ছায় ভাসিয়ে দিচ্ছেন। বাবা ও ছেলের এমন মিষ্টি মুহূর্তের ছবি দেখে নেটিজেনরা শাকিবের পিতৃত্বের প্রশংসাও করছেন।
এদিকে বিশেষ এই দিনে ছেলের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার কাছে দোয়া চেয়েছেন মা বুবলী। ফেসবুক পেজে ছবি শেয়ার করে একটি আবেগঘন বার্তা দেন বুবলী। সেখানে তিনি বীরকে ‘বাপজান’ সম্বোধন করে মনের গভীর অনুভূতি প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :