প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৫:০৭ পিএম
শ্রীলঙ্কার জলসীমার দিকে আরও একটি ইরানি যুদ্ধজাহাজ এগোচ্ছে। আল জাজিরার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, যে এলাকায় বুধবার (বুধবার, ৪ মার্চ) যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন ইরানের একটি ফ্রিগেট ধ্বংস করেছে, নতুন যুদ্ধজাহাজটি সেই একই এলাকার দিকে অগ্রসর হচ্ছে।
শ্রীলঙ্কার গণমাধ্যমমন্ত্রী নালিন্দা জয়তিসা জানিয়েছেন, শতাধিক নাবিক বহনকারী ওই যুদ্ধজাহাজটি বর্তমানে শ্রীলঙ্কার জলসীমার ঠিক বাইরে অবস্থান করছে।
এর আগে শ্রীলঙ্কা সরকারের এক বিবৃতিতে বলা হয়েছিল, উপকূলের কাছে অবস্থানরত একটি ইরানি জাহাজের ‘প্রাণ’ রক্ষায় দেশটি চেষ্টা চালাচ্ছে।
উল্লেখ্য, বুধবার শ্রীলঙ্কা উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন টর্পেডো হামলা চালিয়ে ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়। ঘটনাটি ওই অঞ্চলে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।
আপনার মতামত লিখুন :