ঢাকা রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com

রাশিয়া ইরানের পাশে আছে : পুতিন

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০৮:৪৬ পিএম

রাশিয়া ইরানের পাশে আছে : পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নওরোজ উপলক্ষে ইরানি নেতাদের অভিনন্দন জানিয়েছেন এবং মস্কো তেহরানের একনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবেই থাকবে। শনিবার ক্রেমলিন এ কথা জানিয়েছেন। তবে ইরানের প্রতি মস্কোর সমর্থনের মাত্রা নিয়ে বিতর্ক রয়েছে।

কিছু ইরানি সূত্র জানিয়েছে, ১৯৭৯ সালের বিপ্লবে মার্কিন-সমর্থিত শাহের ক্ষমতাচ্যুতির পর থেকে ইরানের সবচেয়ে বড় এই সংকটে তারা মস্কোর কাছ থেকে তেমন কোনো প্রকৃত সাহায্য পায়নি।

ক্রেমলিন জানিয়েছে, পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ইরানি নববর্ষ উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন। ক্রেমলিন জানিয়েছে, ভ্লাদিমির পুতিন ইরানের জনগণের জন্য কঠিন সময়টা সাহসের সঙ্গে পার করার শুভ কামনা জানিয়েছেন। তিনি বলেছেন, এই সময়েও মস্কো তেহরানের ঘনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য সহযোগী থাকবে।

রাশিয়া আরো বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় পুরো মধ্যপ্রাচ্য বড় সংকটে পড়েছে এবং এতে বিশ্বজুড়ে জ্বালানি সমস্যা তৈরি হয়েছে।

তারা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকে একটি নিষ্ঠুর কাজ বলে উল্লেখ করেছে।
পলিটিকো জানিয়েছে, মস্কো ওয়াশিংটনকে একটি পারস্পরিক লেনদেনের প্রস্তাব দিয়েছিল। যদি ওয়াশিংটন রাশিয়া সম্পর্কিত গোয়েন্দা তথ্য ইউক্রেনকে সরবরাহ করা বন্ধ করে দেয়, তবে ক্রেমলিন ইরানের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধ করে দেবে। কিন্তু যুক্তরাষ্ট্র এই প্রস্তাব প্রত্যাখ্যান করে।

তবে ক্রেমলিন এই প্রতিবেদনটিকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে।

Link copied!