ঢাকা সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
amaderkhobor24.com

বিশ্ববাজারে ১ শতাংশের বেশি কমলো জ্বালানি তেলের দাম

আমাদের খবর ২৪

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০৯:২৭ এএম

বিশ্ববাজারে ১ শতাংশের বেশি কমলো জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান ইরান যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়ার প্রেক্ষাপটে এশীয় বাজারে দিনের শুরুর লেনদেনে অপরিশোধিত তেলের দাম এক শতাংশের বেশি হ্রাস পেয়েছে। রয়টার্সের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুড ফিউচারস প্রতি ব্যারেলে ১ দশমিক ৫১ ডলার বা ১ দশমিক ৩৩ শতাংশ কমে ১১১ দশমিক ৯২ ডলারে নেমে এসেছে।

অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুড প্রতি ব্যারেলে ১ দশমিক ৭৮ ডলার বা ১ দশমিক ৭৪ শতাংশ কমে ১০২ দশমিক ৩৪ ডলারে দাঁড়িয়েছে।

ইরান যুদ্ধ বন্ধের একটি সমঝোতায় পৌঁছানোর উদ্দেশ্যে ইরানি ও কাতারি কর্মকর্তারা টানা তৃতীয় দিনের মতো দ্বিপক্ষীয় বৈঠক চালিয়ে যাওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দামে এই পতন দেখা গেল।

Link copied!