ঢাকা রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com

কূটনীতিকদের সঙ্গে জামায়াত আমিরের শুভেচ্ছা বিনিময়

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০৮:৫৭ পিএম

কূটনীতিকদের সঙ্গে জামায়াত আমিরের শুভেচ্ছা বিনিময়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ শনিবার রাজধানীর মিন্টো রোডে তার সরকারি বাসভবনে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, চীন, তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিসর, ফিলিস্তিন, আলজেরিয়া, কসোভো, আলবেনিয়া, ব্রুনেই, মালদ্বীপ, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন।

এ ছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), ইউনেসকো ইউনিসেফসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। শেষে অতিথিদের বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করে আপ্যায়ন করা হয়।

Link copied!