ঢাকা সোমবার, ০৬ এপ্রিল, ২০২৬, ২২ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com

রংপুরে ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

আমাদের খবর ২৪

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০২:৪৮ পিএম

রংপুরে ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

রংপুর নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার তাজহাট থানার ওসি আতাউর রহমান বলেন, শুক্রবার রাত আড়াইটার দিকে নগরীর সিটি বিস্কুট মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৮/৯/১০/১২/১৩ ধারায় মামলা করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- মহানগর ছাত্রলীগের সাহিত্য ও প্রচার সম্পাদক আল আমিন মিয়া (২৮), সদস্য জাহিদ আকরাম (২৪), এনামুল হাসান রিয়াদ (২৩) এবং রাজ উদ্দিন ওরফে রাজন (২৬)।

পুলিশের ভাষ্য, তারা গোপনে বৈঠক করে সংগঠিত হওয়ার চেষ্টা করছিলেন এবং সরকারবিরোধী স্লোগান দিচ্ছিলেন। তাদের কাছ থেকে দুটি স্টিলের পাইপ, তিনটি বাঁশের লাঠি এবং দুটি কাঠের লাঠি উদ্ধার করা হয়েছে।

ওসি আতাউর রহমান বলেন, গ্রেপ্তারদের শনিবার আদালতে পাঠানো হয়েছে।

Link copied!