তেল সংকটে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনের চিত্র কোনো পরিবর্তন হয়নি। বেশির ভাগ পাম্প বন্ধ, আর যেসব পাম্পে তেল মিলছে সেখানে দীর্ঘ লাইন। রেশনিং পদ্ধতিতে বাইকে ৫০০ থেকে ৬০০ টাকার ও ব্যক্তিগত গাড়িতে সর্বোচ্চ ১ হাজার ২০০ টাকার তেল দেওয়া হচ্ছে।
কুড়িল তেল পাম্পে দেখা যায় সকাল থেকেই গাড়িচালকদের দীর্ঘ লাইন।
এ যেন সোনার হরিণ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকছে এমন ভিড়।
এদিকে রাষ্ট্রায়ত্ব তেল কম্পানি মেঘনার তেল পাম্প মেঘনা মডেল সার্ভিস সেন্টার ফিলিং স্টেশনে রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হলেও যানবাহনের দীর্ঘ সারির চিত্র একই। এতে কর্মজীবী মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।