আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে আসছে না ‘পিনিক’। জাহিদ জুয়েল পরিচালিত এই ছবিতে জুটি বেঁধেছেন আদর আজাদ ও শবনম বুবলী।
ছবিটি ঈদের মুক্তির তালিকা থেকে বাদ পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এর মুক্তি ও পরিবেশনার দায়িত্বে থাকা সায়মন তারিক।
তিনি জানান, সময়মতো সেন্সর ছাড়পত্র না পাওয়ায় বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
গণমাধ্যমে সায়মন তারিক বলেন, “আমরা ২১ দিন আগেই ছবিটি জমা দিয়েছিলাম, কিন্তু সেন্সর বোর্ডের চেয়ারম্যান আমাদের সঙ্গে অপেশাদার আচরণ করেছেন।”
তিনি আরো জানান, ছাড়পত্র পেতে দেরি হওয়ায় প্রচারণা ও হল বুকিংয়ের সুযোগ হাতছাড়া হয়েছে।
প্রশ্ন তুলে তিনি বলেন, ১৬ মার্চ হাতে ছাড়পত্র পেলাম, অথচ ঈদের আর মাত্র চার দিন বাকি। এই অল্প সময়ে প্রচারণা কীভাবে করব? হলই বা কীভাবে চূড়ান্ত করব?
এদিকে তার অভিযোগ, ঈদের অন্য সিনেমাগুলো দ্রুত ছাড়পত্র পেলেও ‘পিনিক’ আটকে রাখা হয়েছিল, যার ফলে প্রযোজনা সংশ্লিষ্টরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
আপনার মতামত লিখুন :