প্রতীকী ছবি।
দেশে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর ঘটনা কমছেই না। গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে ৩ জন এবং উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১০৫ জন। এছাড়া পরীক্ষায় আরও ৮৭ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
সংস্থাটি জানিয়েছে, সোমবার (১১ মে) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।