ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com

ইরান যুদ্ধ অর্ধেকের বেশি পথ পেরিয়েছে, এখন লক্ষ্য ইউরেনিয়াম: নেতানিয়াহু

আমাদের খবর ২৪

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০২:৩১ পিএম

ইরান যুদ্ধ অর্ধেকের বেশি পথ পেরিয়েছে, এখন লক্ষ্য ইউরেনিয়াম: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ‘সাফল্যের অর্ধেকের বেশি পথ পারি দিয়েছে।’ তিনি জানান, দুই দেশের যৌথ হামলাগুলো এখন মূলত ইরানের পারমাণবিক উপকরণের ওপর বিশেষ নজর দিচ্ছে।

নেতানিয়াহু আরও বলেছেন, ইরানের সঙ্গে এই যুদ্ধ শেষ করার কোনো নির্দিষ্ট সময়সীমা বা ‘শিডিউল’ তিনি নির্ধারণ করতে চান না।

রক্ষণশীল সংবাদমাধ্যম ‘নিউজম্যাক্স’কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইরানি শাসনব্যবস্থা পারমাণবিক অস্ত্র তৈরি এবং সেগুলো আমেরিকার শহরগুলোতে পৌঁছে দেওয়ার মাধ্যম খুঁজছে। এই যুদ্ধের মূল লক্ষ্যই হলো- সেই প্রচেষ্টা ও পরিণতি রুখে দেওয়া।

ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও দাবি করেছেন, যৌথ হামলাগুলো ইতোমধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা কমিয়ে দিয়েছে, উৎপাদন কারখানাগুলো ধ্বংস করেছে। হত্যা করা হয়েছে গুরুত্বপূর্ণ পারমাণবিক বিজ্ঞানীদের।

Link copied!