সৌদি আরবে রোববার (১৭ মে) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামীকাল থেকে হিজরি ১৪৪৭ সনের জিলহজ মাস শুরু হবে।
ইসলামি চান্দ্র বর্ষপঞ্জির সর্বশেষ মাস জিলহজের ১০ তারিখে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদ্যাপিত হয়। সেই অনুযায়ী, আগামী ২৭ মে সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। এর আগে ২৬ মে অনুষ্ঠিত হবে পবিত্র আরাফাতের দিন (হজ)।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে ঈদ উদ্যাপিত হয়। সেই ধারাবাহিকতায়, জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে।