প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০১:০২ পিএম
প্রচলিত আছে, ‘প্রতিদিন একটি আপেল ডাক্তারকে দূরে রাখে’। কিন্তু সেই ফলটি যদি আম, লিচু বা অতিরিক্ত পাকা কলা হয়, তবে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি। পুষ্টিবিদদের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ফাইবার ও খনিজ সমৃদ্ধ হলেও কিছু নির্দিষ্ট ফলে প্রাকৃতিক চিনির পরিমাণ এতটাই বেশি যে, তা হৃদরোগীদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে।
বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের সমস্যা রয়েছে, তাদের অতিরিক্ত ফলপ্রীতি হৃদযন্ত্রের ওপর বাড়তি চাপ তৈরি করছে। প্রকৃতির এই মিষ্টত্বই কি অজান্তে আপনার হৃৎস্পন্দনের ছন্দ বিগড়ে দিচ্ছে? গবেষণায় এমন পাঁচটি ফলের কথা উঠে এসেছে, যা পরিমিত না খেলে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
তরমুজ : গ্রীষ্মের তপ্ত দুপুরে তরমুজ আরামদায়ক হলেও এতে থাকা প্রচুর শর্করা রক্তে ইনসুলিনের মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়, যা হৃদরোগীদের জন্য চিন্তার কারণ।
পাকা কলা : অতিরিক্ত পাকা কলায় থাকা দ্রুত হজমযোগ্য চিনি রক্তচাপ বৃদ্ধির অন্যতম কারণ হতে পারে। তাই হৃদরোগীদের ক্ষেত্রে অতিরিক্ত পাকা কলা এড়িয়ে চলাই ভালো।
আঙুর ও লিচু : এই দুটি ফলের ক্ষেত্রেই একই সতর্কতা প্রযোজ্য। এগুলোতে ফ্রুক্টোজের মাত্রা এতটাই বেশি যে, তা রক্তে শর্করার আকস্মিক উল্লম্ফন (Spike) ঘটায়, যা পরোক্ষভাবে হার্টের ক্ষতি করে।
আম : ফলের রাজা আম স্বাদে অতুলনীয় হলেও চিনির আধিক্যের কারণে এটি হৃদরোগীদের জন্য ‘রেড জোন’-এ বা ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে।
বিশেষজ্ঞদের পরামর্শ
চিকিৎসকদের মতে, এক বাটি আঙুর বা কয়েক ফালি আমের বদলে আপেল, পেয়ারা বা পেঁপের মতো ফাইবার সমৃদ্ধ ফল হৃদযন্ত্রের জন্য অনেক বেশি নিরাপদ।
আপনার মতামত লিখুন :