ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২
amaderkhobor24.com

জেন-জি এর পছন্দের তালিকায় ফেসবুকের চেয়ে এগিয়ে ইনস্টাগ্রাম

আমাদের খবর ২৪

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ১২:৫৪ পিএম

জেন-জি এর পছন্দের তালিকায় ফেসবুকের চেয়ে এগিয়ে ইনস্টাগ্রাম

বর্তমান ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে জেন-জি প্রজন্ম, যারা প্রযুক্তির সঙ্গে বেড়ে উঠেছে। তারা ধীরে ধীরে ফেসবুক থেকে সরে এসে ইনস্টাগ্রাম এর দিকে ঝুঁকছে।

ইনস্টাগ্রাম মূলত ছবি ও ভিডিওনির্ভর একটি প্ল্যাটফর্ম। রিলস, স্টোরি ও ফিড—সব জায়গাতেই ভিজ্যুয়াল কনটেন্টের আধিক্য। অন্যদিকে, ফেসবুকে এখনো টেক্সট, লিংক ও দীর্ঘ পোস্টের প্রাধান্য বেশি।ফলে কম সময়ের মধ্যে বেশি বিনোদন পেতে জেনজি ইনস্টাগ্রামকেই বেছে নিচ্ছে।এছাড়াও ইনস্টাগ্রামের রিলস ফিচারটি অনেকটা টিকটক এর মতো, যেখানে কয়েক সেকেন্ডের ভিডিওতেই বিনোদন পাওয়া যায়।

অন্যদিকে, ফেসবুকে ভিডিও কনটেন্ট থাকলেও তা তুলনামূলক দীর্ঘ এবং কম ট্রেন্ডি। তাই দ্রুত বিনোদনের জন্য ইনস্টাগ্রামই জেন-জি এর কাছে বেশি আকর্ষণীয়।

ইনস্টাগ্রামে প্রোফাইল, ছবি ও কনটেন্ট সাজানোর মাধ্যমে নিজের ব্যক্তিত্ব সহজে প্রকাশ করা যায়।যেখানে ফেসবুকের মতন আসল নাম বা ছবি ব্যবহারের জনপ্রিয়তা অনেকাংশেই কম। এস্থেটিক ফিড, স্টাইলিশ ছবি ও লাইফস্টাইল শেয়ার করার সুযোগ অন্যান্য সোশ্যাল সাইট থেকে বেশি।
ফেসবুকে এই ধরনের ব্যক্তিগত ব্র্যান্ডিং তুলনামূলক কম গুরুত্ব পায়।ফলে জেনজি নিজেদের প্রকাশের জন্য ইনস্টাগ্রামকে বেশি উপযোগী মনে করে।

ভিডিও কল বা ব্রডার সার্কেলের থেকে ইনস্টাগ্রামের ডিএম, ক্লোজ ফ্রেন্ডস স্টোরি ও গ্রুপ চ্যাট ফিচারগুলো তরুণদের কাছে বেশি জনপ্রিয়।
ফেসবুকেও মেসেঞ্জার থাকলেও সেটি অনেকের কাছে এখন কিছুটা পুরনো ধাঁচের মনে হয়।তাই বন্ধুদের সঙ্গে দ্রুত ও অনানুষ্ঠানিক যোগাযোগে ইনস্টাগ্রামকে জেন-জি এগিয়ে রাখে।

ইনস্টাগ্রামও এমনভাবে ডিজাইন করা যে এটি ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী কনটেন্ট সাজিয়ে দেয়।রিলস সাজেশনে এমন ভিডিও ই আসে, যা ব্যবহারকারীর আগ্রহের সঙ্গে মিল থাকে।ফেসবুকে অনেক সময় অপ্রাসঙ্গিক পোস্ট বা বিজ্ঞাপন বেশি দেখা যায়।এতে ইনস্টাগ্রামে ব্যবহারকারীরা বেশি সময় ধরে যুক্ত থাকে।

ইনস্টাগ্রাম এখন ট্রেন্ড ও ইনফ্লুয়েন্সারদের প্রধান প্ল্যাটফর্ম। ফ্যাশন, ভ্রমণ, গ্যাজেট—সব ধরনের আপডেট এখানেই দ্রুত ছড়িয়ে পড়ে।ফেসবুকে এ ধরনের ট্রেন্ড তুলনামূলক ধীরগতির।নতুন কিছু জানতে ও অনুসরণ করতে জেনজি ইনস্টাগ্রামের ওপর নির্ভরশীল।

ইনস্টাগ্রাম বেশি ভিজ্যুয়াল ভিত্তিক, ব্যক্তিকেন্দ্রিক এবং ট্রেন্ডনির্ভর সাইট হওয়ায় এবং ফেসবুক এখনো তুলনামূলক বেশি বয়সীদের কাছে গুরুত্বপূর্ণ হলেও বেশি তথ্যনির্ভর ও পুরনো ধাঁচের হওয়ায় তরুণদের আকর্ষণ কিছুটা কমে যাচ্ছে।তাই জেন-জি এর পছন্দে ফেসবুক থেকে ইনস্টাগ্রাম এগিয়ে।

Link copied!